স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের উদ্বেগের মুখে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা সালমান খান। সম্প্রতি ‘বিগ বস’-এর একটি প্রোমোতে বুকে হাত দিয়ে বসে পড়তে দেখা যায় তাঁকে। এ দৃশ্য দেখে অনুরাগীদের অনেকেই ধারণা করেন, মঞ্চে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভাইজান।
তবে বিষয়টি যে তেমন নয়, তা নিজেই স্পষ্ট করেছেন সলমন। একই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। অভিনেতা জানান, এক প্রতিযোগীকে একটি বিষয় বোঝাতে গিয়ে বুকে হাত দিয়ে বসেছিলেন। তবে প্রোমোতে যেভাবে দৃশ্যটি দেখানো হয়েছে, তা ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।
এদিকে, সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ প্রসঙ্গেও ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন সলমন। তাঁর কথায়, সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক। এ নিয়ে সমালোচনা করা মূর্খামি।