আজ বৃহস্পতিবার সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বিআইডব্লিউটিসির ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন।
পরে বিআইডব্লিউটিএর কেবিন ক্রুজারে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এবং নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি যাত্রীসাধারণের নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নৌপথের আধুনিকায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।