• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |

আজ জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল পরিদর্শন করেন |

এ সময় প্রধানমন্ত্রীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবগত করেন |

এদিকে, আজ থেকে ২৪ টি দলের ভাগ হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫০০ সদস্যের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডের এলাকাসমূহের বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জনসচেতনমূলক কার্যক্রম শুরু হয়েছে |

প্রধানমন্ত্রীর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কার্যক্রম শুরু হয়েছে ।

এছাড়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে |

এই কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম চলছে |

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে |

এই কার্যক্রমের আওতায় বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিসের সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত হটস্পটসমূহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,এই কার্যক্রমে শুধুমাত্র মশক নিধন নয়, বরং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনে যথাযথ লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category