• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে আজ সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন হয়েছে।

আজ বেলা ১:৩০টায় সেতু ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। এ সময় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সেতু ভবন প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি নান্দনিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে সেতু ভবনে অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ অডিটোরিয়াম দাপ্তরিক সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, মতবিনিময় সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কার্যক্রম আয়োজনে ব্যবহার করা হবে। এর ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ, জ্ঞানবিনিময় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে উন্নয়ন কার্যক্রম উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শুধু বড় বড় সেতু বা অবকাঠামো নির্মাণেই নয়, বরং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক অডিটোরিয়াম উদ্বোধন আমাদের টেকসই উন্নয়ন ও দাপ্তরিক গতিশীলতা অর্জনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কর্মকর্তা-কর্মচারীদের কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং সেবার মান আরও দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখতে হবে।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে গতিশীলতা অনায়ন ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আধুনিক ও টেকসই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃক্ষরোপণ ও অডিটোরিয়াম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিবেশবান্ধব ও আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি উদ্যোগের সূচনা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category