• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

মূলধারার সংবাদ সংস্থাগুলোর সঙ্গে তীব্র বিরোধের মধ্যে হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে ২৪ ঘণ্টার একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই স্ট্রিমিং সেবাটিতে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় মুহূর্তগুলো বা কৃতিত্ব এক জায়গায় দেখা যাবে। এতে মূলত ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রধান খবরগুলো সার্বক্ষণিক সরাসরি স্ট্রিমিং করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো সম্মিলিতভাবে ওয়াশিংটনের একটি আদালতে মামলা দায়ের করেছে। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের সংবাদ পরিবেশন ট্রাম্পের অপছন্দ হওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন।

তবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল ট্র্যাকে এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে ভুয়া খবরকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যান্য শীর্ষ মিডিয়া নেটওয়ার্কগুলো সিএনএনের পাশে দাঁড়িয়ে বিকল্প কোনো প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ এবং এনবিসি এক যৌথ বিবৃতিতে বলেছে যে সরকার তাদের রিপোর্টিং পছন্দ না করার কারণে কোনো সংবাদ সংস্থাকে বিধিনিষেধের আওতায় আনতে পারে না।

নেটওয়ার্কগুলো সোমবার হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রদর্শনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেনি। হেলিকপ্টারের বিকট শব্দের কারণে ট্রাম্পের বক্তব্য পরিষ্কার বোঝা যাচ্ছিল না এবং নিউ ইয়র্কের উদ্দেশে মেরিন ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তোলা কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি অস্বীকার করেন।

সূত্র: টাইমস নাউ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category