• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম : রাষ্ট্রপতি নবমীতে অশুভ শক্তি থেকে মুক্তি, বাজবে বিদায়ের সুর যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ –

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

 

সৌদি আরবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিশেষ করে প্রকল্প প্রণয়ন, অবকাঠামো নির্মাণ ও গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Saudi Vision 2030, World Expo 2030 এবং FIFA World Cup 2034 সামনে রেখে সৌদি আরবের বিভিন্ন উন্নয়নমূলক, উৎপাদনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বুধবার বিকেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SABCCI) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে SABCCI-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী মন্ত্রীকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বৈঠকে জানানো হয়, SABCCI আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ‘Bangladesh Trade Promotion Mission and Product Catalogue Show’ আয়োজন করতে যাচ্ছে। এতে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।

এ উদ্যোগে SABCCI-এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার এবং সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি এ আয়োজনের সফলতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category