• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে আজ বাংলাদেশ, কখন কোথায় কীভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে লাল-সবুজের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার।

র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দলের পার্থক্য বেশ স্পষ্ট। ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের আগের ১০ দেখায় বাংলাদেশের জয় এসেছে মাত্র ১টিতে। বাকি ৯টি ম্যাচের মধ্যে ২টি ড্র হলেও ৭টিতেই হারের মুখ দেখতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিত খেললেও দীর্ঘ চার বছর পর আবার দলটির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

তবে চার বছর পর এবার ভিন্ন মঞ্চ ও ভিন্ন বাস্তবতায় কুয়ালালামপুরের দলটিকে থামানোর নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল।

র‍্যাংকিংয়ে খুব একটা ভালো না করলেও হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে বেশ লড়াকু দল সাজিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের এই লড়াইয়ে আগের বাজে পরিসংখ্যান পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য থাকবে বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category