• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ— পানিসম্পদ মন্ত্রী ‎

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

‎
‎আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেন, এ বাঁধ বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
‎
‎আজ ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে “ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন(১ম পর্যায়) প্রকল্পের উদ্বোধন স্থান পরিদর্শনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
‎
‎মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনকল্যাণে যা যা প্রয়োজন সরকার সবই করবে। চব্বিশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দূর্দশা লাঘবে বর্তমান সরকার সরকার ১৫৪২ কোটি টাকায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে।  প্রধানমন্তী তারেক রহমান প্রকল্পটি উদ্বোধন করতে আগামীকাল ফেনী সফর করবেন বলে জানান তিনি।
‎
‎ এ্যানি চৌধুরী আরও বলেন, “মুহুরী-কহুয়া বাঁধ শুধু একটি অবকাঠামো নয়, বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।
‎
‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা নির্বাচনী এলাকা ফেনী। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ঈমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণসহ অনেকগুলো প্রকল্প উদ্বোধন করবেন।
‎
‎এসময়  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বানু উপস্থিত ছিলেন। এছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপিও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category