• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ক্রীড়া অঙ্গনের উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আজ নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতির প্রশংসা করে বলেন, “আজকের এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমাদের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার প্রসারের মাধ্যমে আমরা রাষ্ট্রের গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”

নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি তৈরি করে দেওয়া হবে, যাতে ক্রীড়াপ্রেমী দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন।”

যুব সমাজের কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যুবদের কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। জনগণের কল্যাণ ও সর্বাত্মক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং দেশের প্রতিটি সেক্টরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।”

এর আগে একই দিন দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category