• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

লাউয়াছড়া বনে ৬ বগি ফেলে শ্রীমঙ্গল স্টেশনে ট্রেন, ৩ ঘণ্টায়ও হয়নি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

Link Copied !

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ৬টি বগি বনের ভেতর রেখে ৬ বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছায়। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পরও ফেলে যাওয়া বগিগুলো উদ্ধার কিংবা সংযুক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনা হতাহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, রেখে যাওয়া বগি নেওয়ার জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।

জানা যায়, চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকাকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ৬টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে আরও ৬টি বগি রেখে ইঞ্জিনটি ৬টি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেল স্টেশন চলে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিকেল ৫টার দিকে বলেন, হুক ছিঁড়ে ফেলে আসা ৬টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category