• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

গাজীপুরের শ্রীপুরে, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Link Copied !

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এতে শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস অফিসার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এরিয়া ম্যানেজার ফরহাদ ও প্রাইভেটকারচালক লাল মিয়া।

জানা গেছে, অ্যাকাউন্টস অফিসার হিমেল ও এরিয়া ম্যানেজার ফরহাদ নরসিংদী থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে বস্তায় করে তিন কোটি টাকা নিয়ে শ্রীপুরের উদ্দেশে রওনা হন। পথে শ্রীপুরের গোসিঙ্গা-কর্নপুর এলাকার গজারি বনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি তাঁদের গাড়ির পথরোধ করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকার বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে ফরহাদ ও চালক লাল মিয়াও আহত হন। দুর্বৃত্তরা টাকার বস্তা নিয়ে পালিয়ে যায়।

আহত চালক লাল মিয়া জানান, গজারি বনে পৌঁছানোর পর ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে তাঁদের গাড়ির পথরোধ করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে ছিনতাইকারীরা টাকার বস্তা নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিতে তাঁরাও আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category