হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধার পদচারণায় মুখরিত থাকে।বর্তমানে লাগেজ বিরম্বনা আর ট্রলি সংকটে বিমানবন্দরের সেই ইমেজ যেন অনেকটাই ক্ষতিগ্রস্ত। প্রতিদিন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে।
আর ঠিক সেই মুহূর্তেই পুনরায় সকল ধরনের অন্যায়, অনিয়ম আর হয়রানির বিরুদ্ধে আবার অভিযান শুরু করলেন বিমানবন্দরের ফাটাকেষ্ট খ্যাত ম্যাজিস্ট্রেট আবু নওশাদ খান। রান ওয়ে, ইমিগ্রেশন,ওয়েটিং রুম, সপ,কেনপি,পার্কিং এরিয়া সবখানেই বিচরণ তার। অফিসে বসে থাকার মানুষ তিনি নন। পায়ে হোভার বোর্ড লাগিয়ে সমগ্র বিমানবন্দর চষে বেড়াচ্ছেন তিনি।
যেখানেই অন্যায়, অনিয়ম,জটলা মুহূর্তেই সেখানে পৌঁছে যাচ্ছেন তিনি। তার এই সরব উপস্থিতিতে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাচ্ছেন। আর অনিয়মকারীরা তার ভয়ে সর্বদা ভীত থাকছেন। সদা হাস্যজ্জল, দেশ প্রেমিক,নীতিবান এই মানুষটি তার কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।