• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

Link Copied !

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি জানানোর পরপরই এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য কিংবা বিমানবন্দরের কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গুরুত্বপূর্ণ শহর দাম্মাম। রাজধানী রিয়াদ থেকে শহরটির দূরত্ব প্রায় ৪১০ কিলোমিটার বা ২৫৪ মাইল উত্তর-পূর্বে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা হিসেবে দেখা হচ্ছে দাম্মাম বিমানবন্দরে এ হামলাকে। এর আগে হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি জানায়। এরপরই সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করে।
তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হলে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category