• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

Link Copied !

দেশি-বিদেশি একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের দোসর ও আন্তর্জাতিক পরাশক্তির কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত ও অসহায় কর্মী মো. লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত একটি বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি সারা দেশে অসহায়, নির্যাতিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে। মানবিক বাংলাদেশ গড়ে তোলা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের এ উদ্যোগ দলের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে এবং মানবিক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি বাস্তবায়ন ও সঞ্চালনায় ছিলেন মোস্তফা কবির।

অনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের জন্য বাড়ি উপহার দেওয়ার পাশাপাশি অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

স্বাবলম্বী করার লক্ষ্যে আমিন বেপারি ও বাদশা মোল্লাকে ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। চিকিৎসার জন্য সেক মিন্টু ও লালনিকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সেলাই মেশিন পেয়েছেন— সুফিয়া খাতুন (চর হাডুগতী), রত্না আক্তারী (গোপালপুর), লাভনী আক্তার ও ফেরদৌসী (আরজ খাঁ পঞ্জী), সায়েদা আক্তার, স্বর্ণা আক্তার, পারভীন (গাজীরটেক), রত্না আক্তার, মিলি আক্তার ও রূপসী।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। এ সময় ফরিদপুর জেলা ও চরভদ্রাসন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবীর এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category