• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ফের দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

Link Copied !

নোটিশ পাওয়ার পরও পিছু হটেননি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচির জন্য বাড়ি থেকে বের হতেই আটক হন দীপকে। তাকে জোর করে গাড়িতে তোলে পুলিশ। ঘণ্টাখানেক আগে অনীশ গায়কোয়ান্ডোর করোলবাগের বাড়িতে এসেই কর্মসূচি বাতিলের জন্য সিজেপি দলের প্রতিষ্ঠাতা দীপকেকে নোটিশ দিয়েছিল পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (পতাকা উত্তোলন) র‍্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়।

এর আগে, শুক্রবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য নির্দেশ দিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশ।

নির্বাচনী অনিয়মের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ জনগণ ও সমর্থকদের শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

দলটির এই পদযাত্রার পেছনে আরেকটি কারণ হলো- সংগঠনটির সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার গ্রেপ্তার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক যন্তর মন্তরকে আন্দোলনের স্থান হিসেবে বাতিল ঘোষণা করার পরদিন তারা জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করলে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category