• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বক্স অফিসে রজনীকান্ত ঝড়

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Link Copied !

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের জনপ্রিয়তার প্রমাণ আবারও মিলল বক্স অফিসে। তার নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করেছে। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসা ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি।

ভারতের বক্স অফিসে ছবিটির আয়ও বেশ উল্লেখযোগ্য। ট্রেড সূত্র স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, প্রথম দিনে দেশটির বাজারে ছবিটির নেট আয় ৫৯ কোটি ৭০ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি। তবে ভারতের বাজারে রজনীকান্তের আগের সিনেমা ‘কুলি’র প্রথম দিনের ৬৫ কোটি রুপির নেট আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ছবিটি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে ‘জেলার ২’ আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির উদ্বোধনী আয় ১২৫ কোটি রুপির গণ্ডি ছাড়িয়েছে।

সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এসজে সূর্য, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু, মিঠুন চক্রবর্তীসহ একঝাঁক তারকা। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া এর বাণিজ্যিক সাফল্যে ভূমিকা রাখছে।

প্রথম দিনের আয়েই নিজের তারকাখ্যাতির জানান দিয়েছেন রজনীকান্ত। তবে ‘কুলি’র রেকর্ড পেরোতে না পারলেও বিশ্বব্যাপী শতকোটি রুপির উদ্বোধন প্রমাণ করছে, বক্স অফিসে থালাইভার দাপট এখনও অটুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category