• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Link Copied !

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহসভাপতি।

মরক্কো থেকে ভুটান সফরে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় ইনফান্তিনোর সঙ্গে বাফুফের কর্তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়।

ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। খবর বাসসসাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি জানান, এই সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন এবং তৃণমূল ফুটবলের অগ্রগতি নিয়ে ফিফা সভাপতির সঙ্গে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের আটকে থাকা ফান্ডের সঠিক ব্যবহার।

বাফুফে সভাপতি জানান, দেশের ফুটবল উন্নয়নে নেওয়া দুটি সরকারি উদ্যোগের কথা শুনে জিয়ান্নি ইনফান্তিনো অত্যন্ত আগ্রহী হয়েছেন।

প্রথমত, স্টেডিয়ামগুলোতে সোলার পাওয়ার বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দ্বিতীয়ত আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে স্কুলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করা। এ ছাড়া যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঠে টানতে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়।দুপুর ২টা পঞ্চাশ মিনিটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন ইনফান্তিনো। ভূটানে দুদিন থাকবেন তিনি।

ভুটান সফরের পর টোকিওতে অনুষ্ঠিতব্য এএফসি কংগ্রেসে যোগ দেওয়ার পথে ঢাকায় আবারও সংক্ষিপ্ত ট্রানজিট নেবেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তখন অবশ্য তিনি বিমানবন্দর থেকে সরাসরি কানেকটিং ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে রওনা হবেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category