• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই –প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Link Copied !

ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

আজ বিকেলে সাভারে শ্রীশ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই দেশটি আমাদের সবার। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কথা নেই। সবার পরিচয় একটাই আমরা বাংলাদেশি। ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।’

ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী টুকু বলেন, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজার অনুদানের পরিমাণ বেশি। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, যারা মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে ও নির্যাতন করেছে, এ ধরনের মানসিকতার মানুষকে আমরা বাংলাদেশে চাই না। আমরা এমন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে।

ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের মানুষের বিপক্ষে কাজ করেছে, তারা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা যতই হুমকি-ধমকি দিক না কেন, জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ধামরাইয়ে স্বর্গীয় বাবু জগদীশ চন্দ্র দাসের বাসভবন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category