• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Link Copied !

​প্রবাসী কর্মীদের যাতায়াত আরও সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে এই ট্রলিগুলো হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই অনুষ্ঠানে তিনি জাপানের সাথে সদ্য স্বাক্ষরিত প্রবাসী কর্মীদের সুরক্ষাবিষয়ক একটি যুগান্তকারী চুক্তির বিষয়টিও তুলে ধরেন।

পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে মন্ত্রী বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে ২০০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েকদিনের মধ্যে সিভিল এভিয়েশন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও পর্যাপ্ত সংখ্যক ট্রলি যুক্ত করা হবে।
​জাপানের সাথে নতুন চুক্তিতে যেসব সুবিধা থাকছে..

সংবাদ সম্মেলনে মন্ত্রী গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে জাপানের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির (MoC) বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য চুক্তির তুলনায় এবারের চুক্তিতে বেশ কিছু ভিন্নতা ও প্রবাসী কর্মীদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। এর ফলে কর্মীদের দক্ষতা উন্নয়ন ঘটবে, তারা উচ্চ বেতন পাবেন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা পাবেন।
​চুক্তিতে নারী কর্মীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না বা তার সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি গর্ভধারণের বা সন্তান প্রস্তুতির কারণে কাউকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধান এই চুক্তিতে রাখা হয়নি। এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​আটকে পড়া যাত্রীদের বিষয়ে পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ফ্লাইট সংকটের কারণে যারা আটকে আছেন, তাদের অন্য এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন। ইতিমধ্যে আটকে পড়া যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মিশনগুলো নিবিড়ভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category