• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না: জয়া যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ! ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার:সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Link Copied !

জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের ১৫৮ রানের বিশাল পরাজয়ে কিছুটা স্বস্তি ফিরেছে। তারপরও সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে হলে শুধু জয় যথেষ্ট নাও হতে পারে। বাংলাদেশকে মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণ। ম্যাচটা মাঠে গড়াবে আজ বুধবার বিকাল সাড়ে ৫টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ওই পরাজয়ে ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে যায় হৃদয়দের। পরে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের সামনে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাব আরও সহজ হতো।

এখন বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে জয় পেলেও ফাইনালের নিশ্চয়তা নেই। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যেতে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের বিশাল জয়ের সুবাদে তাদের নেট রান রেটও বেড়ে দাঁড়িয়েছে ঈর্ষণীয় অবস্থানে। বিপরীতে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে জয়ের পরও আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরে জিম্বাবুয়ের নেট রান রেট নেমে গেছে ঋণাত্মক অবস্থানে। এখন সেই ব্যবধান কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলার আশা বাংলাদেশের।

এক ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান পয়েন্ট তালিকার শীর্ষে আছে +৩.১৬০ নেট রান রেট নিয়ে। এক জয় ও এক হারে জিম্বাবুয়ের নেট রান রেট -০.৫৯০। আর এক ম্যাচ খেলে পরাজিত বাংলাদেশের নেট রান রেট -১.৯৮০।

ফলে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকাতে না পারলে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে ফাইনালে উঠবে জিম্বাবুয়ে। অন্যদিকে ফাইনালের দৌড় থেকে আফগানিস্তানও ছিটকে যেতে পারে, তবে তার জন্য বাংলাদেশের কাছে অবিশ্বাস্য বড় ব্যবধানে হারতে হবে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category