• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Link Copied !

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন করে আরও পাঁচজন যুক্ত হয়েছেন। আর আগে প্রতিমন্ত্রী থাকা একজন মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে বঙ্গভবনে শপথ নিয়েছেন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে চারজন মন্ত্রী আর দুজন প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।

এর মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী হচ্ছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদ শূন্য হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।

আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে।

আর শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। রাতের মধ্যেই এই প্রজ্ঞাপন জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category