• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম : রাষ্ট্রপতি নবমীতে অশুভ শক্তি থেকে মুক্তি, বাজবে বিদায়ের সুর যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি)

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Link Copied !

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। এই পুরস্কার ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত।

আজ সোমবার র‍্যামন ম্যাগসাইসাইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে।

রুনা খানের সঙ্গে এবার আরও দুজন এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন- সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বলছে, ২০২৬ সালের বিজয়ীদের এমন কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে, যা ম্যাগসাইসাইয়ের নেতৃত্বের সঙ্গে যুক্ত চিরস্থায়ী মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এসব মূল্যবোধের মধ্যে রয়েছে অন্যের সেবায় নিয়োজিত থাকা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ তৈরি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে সহায়তা করা।

এবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে পুরস্কারজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, এটি একটি আন্তর্জাতিক সামাজিক উদ্দেশ্যমূলক সংস্থা (এসপিও)। এর লক্ষ্য এমন একটি বিশ্ব গড়া যেখানে মানুষ—বিশেষ করে দুর্গম ও উপেক্ষিত জনগোষ্ঠী মর্যাদা ও আশার সঙ্গে জীবনযাপনের সমান সুযোগ পাবে।

র‍্যামন ম্যাগসাইসাই ফিলিপিন্সের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। তার নামে এ পুরস্কার দেওয়া হয়। তিনি ১৯৫৭ সালের ১৭ মার্চ উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান। একই বছর র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

৩১ আগস্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন। এবার তার ১১৯তম জন্মবার্ষিকী। প্রতিবছরের ৩১ আগস্ট তার জন্মদিনে ম্যানিলা থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

১৯৫৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত ৩৫৬ ব্যক্তি ও সংস্থা এ পুরস্কার পেয়েছে। এরমধ্যে ফিলিপিন্স ৬৬, ভারত ৬০, ইন্দোনেশিয়া ৩০, জাপান ২৮, থাইল্যান্ড ২৫, চীন ১৮, দক্ষিণ কোরিয়া ২০, বাংলাদেশ ও পাকিস্তান ১৩, মালয়েশিয়া ১১, শ্রীলঙ্কা ও তাইওয়ান ১০, কম্বোডিয়া আট, মিয়ানমার সাত, ভিয়েতনাম ও হংকং ছয়, নেপাল পাঁচ, লাওস চার, তিমুর-লেস্তে-আফগানিস্তান- সিঙ্গাপুর তিন, ভুটান-মালদ্বীপ-তিব্বত এক এবং দক্ষিণ-পূর্ব এশিয়া চারবার পেয়েছে এ পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category