• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

৫০ ঊর্ধ্ব বয়সে নিজেকে ফিট রাখার কিছু কৌশল

নিজস্ব প্রতিবেদক / ১০১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

কর্মব্যস্ত জীবনে মানুষ নিজের স্বাস্থ্য সচেতনতার কথা ভুলেই যায়। অথচ মানুষের জীবনে স্বাস্থ্যই সকল সুখের মূল। চাকরি অথবা ব্যবসা বাণিজ্য আপনি যেটাই করেন না কেন আপনার শরীর যদি ঠিক না থাকে আপনাকে শুয়ে বসেই গৃহবন্দী হয়ে কাটাতে হবে।

অথচ আপনি যদি একটু সচেতন হন তাহলেই আপনার শরীরটাকে সুস্থ রেখে, মনোবল টাকে চাঙ্গা করে প্রতিদিন ফুরফুরে মেজাজ নিয়ে কাজকর্ম করতে পারবেন। অবশ্য আজকাল অধিকাংশ মানুষ জিমের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। যুবক / যুবতী, মধ্য বয়সের পুরুষ / নারী এখন সবাই জিম মুখী।

কেউবা খুব ভোরে আবার কেউবা রাতে জিম করেন। আপনার মনোবল কে চাঙ্গা করতে জিমের কোন বিকল্প নেই। একই সাথে আপনাকে খাবার দাবারের বিষয়েও একটু সচেতন হতে হবে। প্রথম আপনি জিমে ভর্তি হলে আপনার একটু নার্ভাসনেস কাজ করবে। এক্ষেত্রে সবথেকে ভালো হবে আপনি একজন ট্রেইনারের পরামর্শ অনুযায়ী চললে।

প্রথমে আপনি জিমে ট্রেড মিলে ২০/৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এরপর আপনি ট্রেইনারের পরামর্শ অনুযায়ী কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করুন। এভাবে কিছুদিন অতিবাহিত করার পর আস্তে আস্তে হালকা ওয়েট দিয়ে ট্রেইনারের পরামর্শ অনুযায়ী শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা ভাবে যেমন – চেস্ট, ব্যাক,বাইসেপ,ট্রাইসেপ, বেলী, লেগস,সোল্ডার, এসব জিম করতে পারেন। মোট কথা আপনাকে মনে রাখতে হবে সুস্থভাবে বাঁচতে হলে জিমের কোন বিকল্প নেই।

সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন আপনাকে জিম করতে হবে। এতে আপনার কিছু অর্থ এবং সময় ব্যয় হবে তবে এর সুফলটা আপনার প্রতিদিনের জীবনযাত্রাকে করে তুলবে অনেক আনন্দময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category