• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আকাশে ওড়ার তিন মিনিটেই গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন দুই পাইলট

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

আকাশে ওড়ার মাত্র তিন মিনিটের মাথায় দুর্ঘটনার কবলে পড়েছে গ্রিসের একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান। শনিবার দেশটিতে আয়োজিত এক বার্ষিক এয়ার শোতে অংশ নেওয়ার সময় বিমানটি এথেন্সের উত্তরাঞ্চলীয় তানাগ্রা বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা দুজন পাইলটই নিহত হন। তবে লোকালয় বা দর্শনার্থীদের কেউ এতে হতাহত হননি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগে যুদ্ধবিমানটি মাটির খুব কাছ দিয়ে বিপজ্জনক বাঁক নিচ্ছিল। এর পরপরই এটি বিধ্বস্ত হয়ে অগ্নিকুণ্ডে পরিণত হয়।

দুর্ঘটনার প্রভাবে সংলগ্ন বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার একযোগে উদ্ধারকাজে অংশ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা সবাই স্তব্ধ হয়ে পড়েছিলাম। উড্ডয়নের তিন মিনিটও পার হয়নি, এর মধ্যেই সব শেষ হয়ে গেল।’

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উড়োজাহাজ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মহড়া ‘এথেন্স ফ্লাইং উইক’-এ প্রদর্শনী চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category