• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম : রাষ্ট্রপতি নবমীতে অশুভ শক্তি থেকে মুক্তি, বাজবে বিদায়ের সুর যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি)

দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক / ১৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, নতুন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও গতিশীল করতে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ দুর্নীতি দমনের ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি দুদককে সততা ও সাহসের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

এ সময় রাষ্ট্রপতি বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, আইনি দীর্ঘসূত্রিতা হ্রাস এবং গুরুতর দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান শেষ করে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতিবিরোধী জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন এবং কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সচিব মো. সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category