• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচেই মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক মাধ্যমে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেসি আমন্ত্রণ গ্রহণ করেছেন। কাতার বিশ্বকাপজয়ী দলের সব সতীর্থ ও তাদের পরিবারকেও এ ম্যাচে আমন্ত্রণ জানানো হবে।
ফিফার আন্তর্জাতিক সূচির ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস আয়ার্সে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ।

এএফএ জানিয়েছে, শেষ ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোও থাকবেন। স্থানীয় লিগের খেলোয়াড়দের নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে।
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছেন। এবার নিজ দেশের মাটিতে সমর্থকদের সামনে দেশের জার্সিতে শেষবার মাঠে নামার অপেক্ষায় ৩৮ বছর বয়সী এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category