• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার, মূল্য ১১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিজি ৫৮৫ ফ্লাইটে শতাধিক স্বর্ণবার থাকার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ফ্লাইটটি গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা নিবিড় তল্লাশি শুরু করেন।

প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। প্রায় চার ঘণ্টাব্যাপী টানা অভিযান ও তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার শনাক্ত ও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে নয়, বরং উড়োজাহাজের টয়লেটে লুকানো অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

স্বর্ণগুলো সেখানে কারা রেখেছিল, কার মাধ্যমে বিমানবন্দর থেকে বের করে নেওয়ার পরিকল্পনা ছিল এবং এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না, তা উদ্‌ঘাটনে অনুসন্ধান চালানো হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের আরও বড় চালান শনাক্ত ও জব্দ এবং এর নেপথ্যের চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category