• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া রাই

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

আবারও প্যারিসের মঞ্চে ফিরছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শোতে অংশ নেবেন তিনি

আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে বসবে এবারের আয়োজন। এ বছরের শোর প্রতিপাদ্য ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশ করা।

ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি নতুন নয়। তবে প্রতিবারই তার পোশাক ও উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। ফলে এবার তিনি কী পরবেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

২০২৪ সালের আয়োজনে নজর কেড়েছিলেন ঐশ্বরিয়া। সেবার তাকে দেখা গিয়েছিল লাল রঙের জমকালো গাউনে। পোশাকটির নিচের অংশ ছিল বড় ও বেলুনের মতো আকৃতির। সঙ্গে ছিল ঘন ভলিউমের চুলের সাজ এবং গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর ঐশ্বরিয়ার ‘নমস্তে’ ভঙ্গিও দর্শকদের নজর কাড়ে। প্যারিসের ফ্যাশন মঞ্চে সেই ভারতীয় আবহ বিশেষভাবে আলোচিত হয়েছিল।

২০২৫ সালে অবশ্য ভিন্ন সাজে হাজির হন তিনি। গাউনের বদলে পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি। এতে ছিল অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ এবং পেছনে স্ক্যালপড হীরার নকশা।

তাই এবার ঐশ্বরিয়ার পোশাক কেমন হবে, সেটিই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

এবারের ল’রিয়াল প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিং। এছাড়া থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।

অভিনেতা, মডেল ও ক্রীড়াবিদদের সমন্বয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও নিজেকে প্রকাশের ভাবনাকে কেন্দ্র করে।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনে তার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অন্যতম পরিচিত মুখে পরিণত করেছে।

এবারও ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া। আগের দুই বছরের ভিন্নধর্মী সাজের পর এবার তার নতুন লুক কী হয়, সেদিকেই তাকিয়ে ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category