• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

পেনাল্টি না ঠেকিয়ে আর্জেন্টাইন গোলকিপারের অন্যরকম প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

ফুটবলে গোলকিপারের সবচেয়ে বড় দায়িত্বই হলো প্রতিপক্ষের শট ঠেকানো। কিন্তু এবার সেই দায়িত্বই যেন ভুলে গেলেন আর্জেন্টাইন গোলকিপার গুস্তাভো তেসোনোত্তে।

রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে পেনাল্টি ঠেকানোর কোনো চেষ্টাই করেননি তিনি। বরং পোস্টের পাশে দাঁড়িয়ে নিজেদের জালে বল জড়াতে দেখেছেন। ঘটনাটি ঘটেছে বলিভিয়ার কোপা সিমন বলিভারে উইলস্টারমান ও ইন্দিপেনদিয়েন্তে দে কোচাবাম্বার ম্যাচে। নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচটি ২-২ সমতায় ছিল।

এ সময় উইলস্টারমানের আর্জেন্টাইন গোলকিপার তেসোনোত্তেকে ঘিরে একটি ঘটনায় ইন্দিপেনদিয়েন্তের পক্ষে পেনাল্টি দেন রেফারি কার্লোস আর্তিয়াগা। সিদ্ধান্তটি নিয়ে তীব্র আপত্তি জানান উইলস্টারমানের খেলোয়াড়েরা। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পরও রেফারি আর্তিয়াগা সিদ্ধান্ত বদলাননি। এরপর পেনাল্টি নেওয়ার সময় তেসোনোত্তে গোলপোস্টের পাশে গিয়ে দাঁড়ান।

তিনি শট ঠেকানোর কোনো চেষ্টা না করে পেনাল্টি কিকটি গোল হতে দেন। আর্নেস্তো আদিরির সেই গোলে ইন্দিপেনদিয়েন্তে ৩-২ ব্যবধানে জয় পায়।

ঘটনার পর বিষয়টি আরো আলোচনায় আসে। বলিভিয়ার জাতীয় রেফারি কমিশন ম্যাচের ভিডিও ও সিদ্ধান্ত পর্যালোচনা করে জানায়, ওই পেনাল্টি দেওয়া হয়েছিল ভুলভাবে। এরপর রেফারি আর্তিয়াগাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। বিতর্কিত রেফারিংয়ে অদ্ভুত ও অভিনব এই প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই গোলকিপার তেসোনোত্তেকে প্রশংসায় ভাসিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category