• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১১১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেলস্টেশনে হতে ধর্মঘর পর্যন্ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য পথযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে “মাদক মুক্ত সমাজ চাই” সংঘটনের উদ্যেগে আয়োজিত কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন।হরষপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে পুরো স্টেশন এলাকা মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরার হাতে বিভিন্ন ধরনের ফেষ্টুন ও ব্যানার নিয়ে মাদকবিরোধী বার্তা তুলে ধরেন। এ সময় রেলস্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায়ও প্ল্যাটফর্মে উপস্থিত মানুষের মধ্যে এসব সচেতনতামূলক স্লোগান ও বক্তব্য যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করে।কর্মসূচিতে অন্যতম প্রধান স্লোগান ছিল “মাদকের বিরুদ্ধে, এক হও এক হও”, “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” এছাড়াও উচ্চারিত হয় “মাদক পরিবারকে ধ্বংস করে, সমাজকে করে নিঃস্ব।” “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি”, “যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাশিমনগর পুলিশ ফাঁড়ী, ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল। পাশাপাশি “মাদক মুক্ত সমাজ চাই” সংগঠনের সদস্যসহ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ ও বিশিষ্টজনরা এতে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে যেমন ধ্বংসের দিকে ঠেলে দেয়, তেমনি এর প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের সুযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করা গেলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।এ সময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধেও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ধর্মঘর ইউনিয়নকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও “মাদক মুক্ত সমাজ চাই” সংঘটনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category