• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’ নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম : রাষ্ট্রপতি নবমীতে অশুভ শক্তি থেকে মুক্তি, বাজবে বিদায়ের সুর যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার: নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

​
ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলোকে পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। ​পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬টি এবং উত্তর সিটি কর্পোরেশনের ২৯টি খালের দুই পাড়ে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে করে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবৈধ দখল রোধ হবে এবং নগরবাসীর জন্য উন্মুক্ত বিনোদন ও চলাচলের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পয়ঃবর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য গঠিত কমিটি ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

​প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই। তবে নদী-খাল রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা সরকারের একার পক্ষে সম্ভব নয়। ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদেরও এলাকার সমস্যা ও নাগরিক দুর্ভোগগুলো যথাযথভাবে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণ ও উন্নয়ন সাধনে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, এ সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category