• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

উড়োজাহাজ স্বল্পতা দূরীকরণে সরকার উড়োজাহাজ ক্রয়ের সময়োপযোগী উদ্যোগ নিয়েছেঃ বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

আজ দুপুর ২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
বক্তব্যে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে আমরা গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৪ টি বোয়িং ক্রয়ের চুক্তি সাক্ষর করেছিলাম। ৩০ এপ্রিল তারিখে স্বাক্ষরিত ক্রয় চুক্তির Right to Purchase Additional Aircraft এর আলোকে গত ২৩ সেপ্টেম্বর, বুধবার নিউইয়র্কে অতিরিক্ত ১১ টি বোয়িং ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন স্বাক্ষরিত ১১ টি এয়ারক্রাফট এর মধ্যে ৫ টি Boeing 787-10 (Wide Body) এবং ৬ টি Boeing 737-8 Max (Narrow Body) । ৩০ এপ্রিল তারিখে স্বাক্ষরিত ক্রয় চুক্তি অনুযায়ী একই দরে সম্পূরক চুক্তি করা হয়েছে।
সব মিলিয়ে মোট ২৫ টি বোয়িং ক্রয়ের চুক্তি করা হলো। তন্মধ্যে ২ টি B787-9, ১৩ টি B787-10 সহ মোট ১৫ টি Wide Body এবং ১০ টি B737-8 Max Narrow Body। চুক্তির শর্ত অনুযায়ী ২০৩১ সালের নভেম্বরে প্রথম উড়োজাহাজ ডেলিভারি করা হবে এবং ২০৩৫ সালের মধ্যে সর্বশেষ ডেলিভারি হবে। তবে আমরা ২০২৭-২৮ এর মধ্যে অন্তত একটি বিমান ডেলিভারির জন্য অনুরোধ জানিয়েছি।
এছাড়াও এয়ারবাস হতে ৪ টি A350-900 (Wide Body) এবং ৬ টি A321 Neo (Narrow Body) এয়ারক্রাফট ক্রয়ের লক্ষ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা টেকসই মিক্সড ফ্লিট তৈরির জন্য কাজ করছি।
ক্রয়পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাত্রী চাহিদার আলোকে গঠিত বিমান-এর Network Fleet Planning, Aircraft range ও যাত্রী ধারণ ক্ষমতা, ফ্লাইটপ্রতি সম্ভাব্য যাত্রী এবং সাপ্তাহিক ফ্রিকুয়েন্সি বিবেচনায় wide-body এবং narrow-body উড়োজাহাজের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। Wide-body উড়োজাহাজ মূলত মধ্যপ্রাচ্যের উচ্চ চাহিদার র‍্যুট এবং ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ র‍্যুটের জন্য এবং Narrow-body উড়োজাহাজ আঞ্চলিক ও স্বল্পদূরত্বের জন্য, যা বিমান-এর পুরাতন ৭৩৭-৮০০ উড়োজাহাজ গুলোকেও প্রতিস্থাপন করবে। আমরা বিমানের বহর সম্প্রসারণে ইথিওপিয়ান এয়ারলাইন্স মডেল অনুসরণ করছি। একটি ছোট লিগ্যাসী ক্যারিয়ার থেকে এখন ইথিওপিয়ান এয়ারলাইন্সের বহরে ১৬৭ টি উড়োজাহাজ রয়েছে যেখানে আমাদের রাষ্ট্রীয় ক্যারিয়ারে রয়েছে মাত্র ১৯ টি। আপনারা জানেন ইথিওপিয়ার তুলনায় আমাদের জিডিপি বেশি এবং আমাদের বিমানবন্দরগুলোতে যাত্রী চাহিদাও বেশি। বর্তমানে আমাদের মোট চাহিদার তুলনায় ২০ শতাংশের কিছু বেশি বিমান পরিবহন করতে পারছে। বাকি ৮০ শতাংশই বিদেশী এয়ারলাইন্সের দখলে। তাই উড়োজাহাজ স্বল্পতা দূরীকরণে সরকার উড়োজাহাজ ক্রয়ের সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এখানে কোনো ভূরাজনৈতিক প্রভাব নেই।

ক্রয়ের মূল্য পরিশোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিমান একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে ক্রয়ের মূল্য পরিশোধ করা হবে। ডেলিভারি ধাপে ধাপে হওয়ায় অর্থ পরিশোধ ও ধাপে ধাপে হবে। বিমানের আর্থিক সক্ষমতা, র‍্যুট-আয় ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাস বিবেচনায় নিয়েই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজেই সরাসরি বাজেটের উপর চাপ পরিলক্ষিত হবেনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category