• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উন্মুক্ত খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে — ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান |

নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর ১৩ এর ৪ নং ওয়ার্ড এলাকায় শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধন কালে প্রশাসক এই কথা জানান

এ সময় প্রশাসক বলেন, নির্বাচনকালে বলেছিলাম নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমার নেতা জনাব তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ,জনগণ যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন সকল পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে |

তিনি জানান,প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে আজ এই পার্ক ও খেলা মাঠ উদ্বোধন করা হলো | ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত সংস্কারও পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া |

তিনি আরো বলেন, আমি আমার প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি | বিভিন্ন পার্ক, খেলার মাঠ, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের কথা সর্বোপরি ঢাকা ১৫ আসনকে ক্লিন এবং গ্রীন করার যে ঘোষণা দিয়েছে সেটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ |

প্রশাসক জানান,এই পার্ক উন্নয়নের সবচেয়ে বেশি অবদান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের | প্রধানমন্ত্রী যদি গুরুত্ব না দিতেন,হয়তো ছয় মাস লাগতো | তাঁর নির্দেশনায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আন্তরিকতা এবং আপনাদের সহযোগিতা সকলের সমন্বয়ে আজকে একটা সুন্দর মাঠ আমরা মিরপুর তথা চার নম্বর ওয়ার্ডবাসীকে আমরা উপহার দিতে পারলাম |

প্রশাসক জানান এই পার্ক ও খেলার মাঠের সংরক্ষণ ও দেখাশোনা করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয় একটি কমিটি গঠন করা হবে এই কমিটি মাঠের সকল দায় দায়িত্ব গ্রহণ করবে |

সিসি ক্যামেরা প্রসঙ্গে প্রশাসক জানান ,আগামী দেড় মাসের মধ্যে এই পার্ক ও খেলা মাঠ সিসি ক্যামেরার আওতায় আসবে |

প্রশাসক বলেন, এই মাঠের অভ্যন্তরে ছাত্রছাত্রী কিংবা এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলা করবে, তবে পড়াশোনা বাদ দিয়ে নয় | তারা খেলার সময় খেলা করবে এবং মাগরিব আজান বাদ সন্ধ্যার পর পড়াশোনার জন্য ঘরে ফিরে যাবে কারণ লেখাপড়া ছাড়া দেশ উন্নয়ন হবে না |তাই ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে |
প্রশাসক এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এই মাঠের অভ্যন্তরে যাতে কোন উশৃংখল যুবক অথবা উশৃংখল জনতা অথবা দুষ্কৃতিকারীরা যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে কিংবা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে না পারে না, সেদিকে এলাকার এলাকার মুরুব্বীরা নজর ও সতর্ক অবস্থায় থাকবেন |

প্রশাসক বলেন, এই পার্ক এলাকাবাসীর জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে এবং বাকি সময় বন্ধ থাকবে |
প্রশাসক দলীল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে গুপ্তদের সম্পর্কে সতর্ক অবস্থানে থাকতে হবে |

কারণ গুপ্তরা আবার সক্রিয় উঠেছে এবং তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদের ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করব | এজন্য সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গুপ্তদের প্রতিরোধ করা হবে | আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যারা দলের পক্ষে ভালো কাজ করবে তারাই মনোনয়ন পাবে |
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে সারা বাংলাদেশে উন্মুক্ত খেলার মাঠ, সবুজ পার্ক এবং প্রতিটি ওয়ার্ডে ফুটসাল ও খেলার সুবিধাদি চালুর ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব প্রদান করে আসছেন |

প্রধানমন্ত্রীর সরাসরি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার কারণে এই পার্ক ও মাঠ সংস্কারের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি জানান, সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় জনগণের সহযোগিতায় এলাকাবাসীকে একটি আধুনিক পার্ক উপহার দেওয়া সম্ভব হয়েছে |
এছাড়া সন্ধ্যায় যেন কোনো অসামাজিক কাজ বা মাদকাসক্তদের আড্ডা না বসে, সেজন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও ক্যাফুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে |

প্রশাসক দৃঢ় কন্ঠে আগামী নির্বাচনের পূর্বেই মিরপুর- কাফরুল এলাকার জলাবদ্ধতা নিরসনে ২২ নম্বর টেকী খাল স্থায়ীভাবে উদ্ধার ও খালের চারপাশে ওয়াকওয়ে এবং বোর্ড চলাচলের উপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় |
মেট্রোরেলের পিলারগুলোতে টানানো অবৈধ পোস্টার অপসারণের জন্য দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের উল্লেখ করে প্রশাসক জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করার পর খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে গ্রাফিতি আর্ট বা সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়নের কাজ শুরু করা হবে।
আইনশৃঙ্খলা বিষয় প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন যে, অসামাজিক বা অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে। কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়ে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী, স্থানীয় থানা পুলিশ কর্মকর্তা এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category