• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

প্যারিস ফ্যাশন উইকে ‘ঐশ্বরিয়া ঝলক’

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

বছর ঘুরে আবারও শুরু বহুল প্রত্যাশিত আলো ঝলমলে প্যারিস ফ্যাশন উইক। তারকাখচিত এই ফ্যাশন উইক শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর। তারকাখচিত লরিয়েল প্যারিসের ‘লে ডেফিলে’ ফ্যাশন শোর প্রথমেই সৌরভ ছড়ালেন বলিউড তারকা ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। মখমলের গাউন, তার ওপর ক্রিস্টালে মোড়া ঝলমলে কেপ, আর চুলে আগুন রাঙা বারগান্ডি আভায় যেন আধুনিক সময়ের এক রানিতে রূপান্তর হন এই ভারতীয় তারকা।  এমনই রাজকীয় সাজে হাজির হয়ে আবারও আলোচনায় এই বলি সুন্দরী।

আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। পুরোনো দিনের রাজকীয় আভিজাত্য আর আধুনিক কুতুর ফ্যাশনের মেলবন্ধন ছিল তার সাজে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজাইনার ইয়ারা শুমেকারের ফল/উইন্টার ২০২৬-২৭ কুতুর কালেকশনের বিশেষ পোশাক বেছে নেন অভিনেত্রী। গাঢ় রঙের মখমলের দুই অংশের গাউনটির নকশায় ছিল ভিন্নধর্মী কারুকাজ। পোশাকের ত্রিমাত্রিক ঝালরের কাজ পুরো সাজে যোগ করে বাড়তি মাত্রা। তবে নজর কেড়েছে গাউনের ওপর জড়ানো দীর্ঘ কেপটি। অসংখ্য ক্রিস্টালে সাজানো কেপটি র‍্যাম্পে হাঁটার সময় আলোর ঝলকানিতে ঝিকমিক করছিল। গাঢ় মখমলের সঙ্গে ক্রিস্টালের এই মেলবন্ধন ঐশ্বরিয়ার সাজে এনেছে রাজকীয় আভিজাত্য। পোশাকের পাশাপাশি আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার নতুন চুলের রং। চেনা কালো চুলের বদলে এবার বারগান্ডি-লাল রঙে দেখা গেল তাকে। গাঢ় রঙের গাউনের সঙ্গে চুলের উজ্জ্বল আভা তৈরি করেছে দারুণ বৈপরীত্য। মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামারের ছোঁয়া। পোশাকের নকশা, ঝলমলে কেপ ও নতুন চুলের রংকেই রাখা হয়েছিল মূল আকর্ষণ। ঐশ্বরিয়ার এই লুকের স্টাইলিং করেছেন মোহিত রাই, তরঙ্গ আগরওয়াল ও চিন্তন শাহ।

 

এবারের লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ আয়োজনে ঐশ্বরিয়ার সঙ্গে র‍্যাম্পে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওনের মতো আন্তর্জাতিক তারকারা। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন। দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে, এমনকি মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়। অন্যদিকে, শোয়ের প্রস্তুতির সময় ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও উষ্ণ আলিঙ্গনে ধরা দেন ঐশ্বরিয়া। এবারের আয়োজনের মূল ভাবনা ছিল ‘ওয়াক ইওর ওর্থ’। আত্মবিশ্বাস, বৈচিত্র্য ও নারীদের পারস্পরিক সংহতির বার্তা তুলে ধরা হয় এই আয়োজনে। র‍্যাম্পের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ভক্তদের প্রশংসা। কেউ লিখেছেন, ‘রানির মতোই তিনি’, আবার কারও মন্তব্য, ‘একবার রানি, চিরকাল রানি।’ বিশেষ করে ঐশ্বরিয়ার বারগান্ডি চুল ও রাজকীয় কুতুর পোশাক নজর কেড়েছে অনুরাগীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category