• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Link Copied !

 

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে।

ইলিশা বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্নসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category