• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

প্রেম, অ্যাকশন আর রহস্যে শাকিবের ‘মহব্বত’, মুক্তি ঈদুল আজহায়

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

Link Copied !

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত এই নির্মাতার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার। পোস্টারে প্রেমের আবহের সঙ্গে উঠে এসেছে অ্যাকশন ও রহস্যের ইঙ্গিত।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন এক পুরুষ এবং তাঁর পাশে সাদা পোশাকে এক নারী। পুরুষটির হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র এবং পরনে কালো লম্বা কোট। অন্যদিকে, নারীর সঙ্গে উড়ছে লাল ওড়না।

পোস্টারের চারপাশে ছড়িয়ে রয়েছে গুলির খোসা ও রক্তের ছাপ। এক পাশে দেখা গেছে রক্তমাখা একটি গাড়ির অংশও। সব মিলিয়ে পোস্টারেই ‘মহব্বত’-এর গল্পে ভালোবাসার পাশাপাশি সংঘাত ও রহস্যের উপস্থিতির আভাস মিলেছে।

তবে পোস্টারে থাকা নারী চরিত্রের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সিনেমায় শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, সেটিও জানানো হয়নি। ফলে ‘মহব্বত’-এর নায়িকা কে, তা নিয়ে রহস্য আপাতত থাকছে।

সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁকে প্রেম ও অ্যাকশনের সমন্বয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সঙ্গে নতুন সিনেমায় ফিরছেন শাকিব খান।

এর আগে এই নির্মাতা-প্রযোজক জুটির সঙ্গে শাকিব খানের ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। নতুন সিনেমার ঘোষণা ও পোস্টার প্রকাশের পর ‘মহব্বত’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নাম ও পোস্টার প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনও এটি প্রতিজ্ঞা আর কখনও এক লড়াই। “মহব্বত”—এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

সিনেমাটির মুক্তির সময়ও পোস্টার প্রকাশের সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত ‘মহব্বত’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category