• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ফের বিয়ে করলেন ‘মাস্ক’ তারকা জিম ক্যারি

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

Link Copied !

দ্য মাস্ক’খ্যাত হলিউড তারকা জিম ক্যারি ৬৪ বছর বয়সে এসে আবার বিয়ে করলেন। লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন এই তারকা। জিমের এটা তৃতীয় বিয়ে। জানা গেছে, মিন আহর বয়স ৩২ বছর। তবে বিয়ের সঠিক তারিখ ও অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জিম ক্যারি। তাই বিয়ের আয়োজনও ছিল বেশ ব্যক্তিগত।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় জিম ক্যারি ও মিন আহকে। প্যারিসে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। ওই অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক সিজার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের বক্তব্যে মিন আহকে বিশেষভাবে উল্লেখ করেন জিম। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মিন আহকে নিজের বিশেষ সঙ্গী হিসেবে উল্লেখ করেন তিনি।

 

 এর আগে ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেছিলেন তিনি। তাদের একটি মেয়ে রয়েছে, জেন এরিন ক্যারি। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম ক্যারি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে সেই সম্পর্কের ইতি ঘটে। ১৯৯৭ সালে তাদের বিচ্ছেদ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category