• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

প্রবাসীদের পরিবার নেওয়ার সুযোগ দিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

Link Copied !

প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে উচ্চদক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ উদ্যোগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনতে পারবেন।

এ ক্ষেত্রে কর্মীর চাকরির ভিসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদনও করা যাবে। তবে সংশ্লিষ্ট সব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে।

নতুন ব্যবস্থার ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের নিজেদের কর্মসংস্থান ভিসা সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করে এরপর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করতে হবে না। অর্থাৎ, কর্মীর ভিসা প্রক্রিয়ার সঙ্গে একই সময় পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াও শুরু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এ উদ্যোগের মাধ্যমে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা এবং পরিবার নিয়ে সৌদিতে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category