• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ৩ ‘সোনার ডিম’

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Link Copied !

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় আরমান উদ্দির সিদ্দিকী নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হন। সেখানে নজরদারির একপর্যায়ে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়।

এনবিআর জানায়, উদ্ধারকৃত তিনটি সোনার ডিমের প্রতিটির ওজন ৪৩০ গ্রাম। সে অনুযায়ী ১ হাজার ২৯০ গ্রাম ওজনের এই সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির এই পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি বা ১ হাজার গ্রাম বিশুদ্ধ সোনা পাওয়া যেতে পারে। জব্দকৃত এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রী আরমান উদ্দির সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category