• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় নির্বাচন, প্রভাব খাটানোর সুযোগ নেই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

Link Copied !

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। একইসঙ্গে এই নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ সরকার বরদাশত করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা দখলদারের জায়গা নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বৈঠকে সরকারের জনকল্যাণমূলক কাজের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকির জন্য সংসদ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাধীনভাবে তফসিল ও অন্যান্য সিদ্ধান্ত নেবে, এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তবে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও তৃণমূল পর্যায়ে ঐক্য ধরে রাখতে বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেবে। প্রকৃত জনপ্রতিনিধিরাই যেন নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানান চিফ হুইপ।

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নূরুল ইসলাম বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য নিশ্ছিদ্র নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজ নিজ এলাকার পূজামণ্ডপে সংসদ সদস্যদের সার্বক্ষণিক সম্পৃক্ত থেকে সমন্বয়ের কাজ করতে বলা হয়েছে।

এছাড়া প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণের বিষয়েও সরকার সজাগ রয়েছে উল্লেখ করে চিফ হুইপ জানান, শ্রমিকদের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হবে।

বৈঠকে সংসদ সদস্যদের নিজ এলাকার মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category