• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম : রাষ্ট্রপতি নবমীতে অশুভ শক্তি থেকে মুক্তি, বাজবে বিদায়ের সুর যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি)

সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে মন্ত্রী : কোচ সংস্কারের মান উন্নয়নে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Link Copied !

রেলসেবার মানোন্নয়ন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রেলকোচ সংস্কারে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে মন্ত্রী রেলকোচের জানালার সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের গুণগত মান ও স্থায়ীত্বের বিষয়ে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, মানসম্মত সংস্কার, নিরাপদ যাত্রা ও উন্নত যাত্রীসেবা – রেলওয়ের প্রতিটি কার্যক্রমে এই লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রেলকোচ সংস্কারে কোনো ধরনের গুণগত ত্রুটি যেন যাত্রীসেবার মানকে ব্যাহত না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category