• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আসছে ‘দ্য ডার্টি পিকচার টু’

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

Link Copied !

২০১১ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ১৫ বছর পর বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক একতা কাপুর। জানালেন, নতুন গল্প নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ বানাতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই ঘোষণা দেন একতা কাপুর।

তিনি বলেন, ‘আমি অনেক বড় পরিসরে ডার্টি পিকচার ২ নির্মাণ করতে যাচ্ছি। ১৫ বছর পর এটি নিয়ে পরিকল্পনা করছি। ডার্টি পিকচার ছিল সিল্ক স্মিতাকে নিয়ে। এটি ছিল এমন এক নারীর গল্প, যাকে নিজের যৌনতার প্রকাশ ঘটানোর কারণে তীব্র নিন্দার শিকার হতে হয়েছিল। আমি কখনোই তাকে ভিকটিম হিসেবে দেখাইনি। তাকে এমন একজন নারী হিসেবে দেখিয়েছি, যিনি নিজের যৌনতাকে উদ্যাপন করেছিলেন। আর সে কারণেই সিনেমাটি এত সফল হয়েছিল।’

একতা কাপুর ইঙ্গিত দিয়েছেন, প্রথম সিনেমার মতো এবারের গল্পটিও কোনো এক আলোচিত নারীর জীবন অবলম্বনে তৈরি হবে। তবে তার পরিচয়, কিংবা সিকুয়েলে কারা অভিনয় করবেন, কে পরিচালনা করবেন—সেসব নিয়ে এখনই মুখ খোলেননি এই প্রযোজক। শিগগিরই এ বিষয়ে বড় ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মিলান লুথরিয়া পরিচালিত দ্য ডার্টি পিকচার ২০১১ সালে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। দক্ষিণি অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমায় সাধারণ নারী থেকে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠার গল্পে অনবদ্য অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

সেরা অভিনেত্রী হিসেবে জিতেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমায় বিদ্যা ছাড়াও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি, তুষার কাপুর প্রমুখ। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ডার্টি পিকচার ২-এ কি আবারও ফিরবেন বিদ্যা বালান? এর আগে এক সাক্ষাৎকারে সিকুয়েলে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে বিদ্যা বলেছিলেন, ‘যদি এমনটা হয়, তাহলে আমি সানন্দে রাজি। আমার মনে হয়, এটি দারুণ ব্যাপার হবে। অনেক দিন ধরে এমন চমৎকার কোনো চরিত্রে আমার অভিনয় করা হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category