• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

শাহরুখকে সুপারস্টার হিসেবে দেখতে চেয়েছিলেন মা

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

Link Copied !

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানকে সুপারস্টার হিসেবে দেখতে চেয়েছিলেন তার মা লতিফ ফাতিমা খান। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নেন শাহরুখ।

একসময় চলচ্চিত্রজগতের প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও মায়ের ইচ্ছা তাকে বড় পর্দায় আসতে অনুপ্রাণিত করেছিল। এক পুরনো সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অধ্যায়ের কথা জানিয়েছিলেন বলিউডের এই তারকা।১৯৯১ সালে ‘ডেকান হেরাল্ড’-কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, চলচ্চিত্রজগতের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল না। বরং এই জগতের কাজের ধরন নিয়ে শুনলে তার অস্বস্তি হতো।

তবে ১৯৯০ সালে মায়ের মৃত্যুর পর তার ভাবনায় পরিবর্তন আসে। মায়ের স্বপ্ন পূরণ করতেই অভিনয়ে আসতে চেয়েছিলেন তিনি।শাহরুখের কথায়, মাকে তিনি খুব ভালোবাসতেন। তাই মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বড় পর্দায় কাজ করার সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে দিল্লির বাড়িতে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। বাড়ির প্রতিটি জায়গায় মায়ের স্মৃতি মনে পড়ত। তাই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে মুম্বাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।শাহরুখের সুপারস্টার হয়ে ওঠার স্বপ্ন দেখতেন তার মা। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে উঠে এসেছে, শাহরুখ একবার জানিয়েছিলেন, তার মা বিশ্বাস করতেন, একদিন তিনি দিলীপ কুমারের মতো সুপারস্টার হবেন।

অন্যরা অবশ্য এমনটা মনে করতেন না। শাহরুখের ভাষায়, ‘বাকি সবাই বলত, এ কোনো দিলীপ কুমার হতে পারবে না।’ছোটবেলাতেই মা-বাবাকে হারান শাহরুখ। ১৯৯০ সালে তার মা মারা যান। কঠিন সেই সময়ে বোন শেহনাজ লালারুখও তার জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী ছিলেন।

১৯৮৯ সালে ফৌজি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। এরপর ১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা।

অভিনয় শেখার বিষয়ে শাহরুখের ভাবনাও ছিল আলাদা। তার মতে, অভিনয় শুধু প্রশিক্ষণকেন্দ্রে শেখার বিষয় নয়। আশপাশের মানুষকে পর্যবেক্ষণ করা, নিয়মিত অনুশীলন এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমেও অভিনয়ের দক্ষতা বাড়ানো সম্ভব।

কাজের ক্ষেত্রে শাহরুখকে পরবর্তী সময়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবিতে দেখা যাবে। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category