• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

২৫৭ পূজামণ্ডপ ২৪ ঘণ্টা সিসি ও বডিওন ক্যামেরায় নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

Link Copied !

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা ও বডিওন ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা ঘিরে নাশকতা বা ভীতি সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এ ধরনের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য ২ হাজার ১০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের ১৬ হাজারের বেশি সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
পূজামণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। এর মধ্যে রাজধানীর নয়টি বড় পূজামণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ৫০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রতিটি পূজামণ্ডপের সিসি ক্যামেরা ডিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ইনচার্জদের বডিওন ক্যামেরার মাধ্যমেও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে শেষ হবে। এ সময় শোভাযাত্রার পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি নগরবাসীকে যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী ও নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category