• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

Link Copied !

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে ডেঙ্গু পরিস্থিতি ও চিকিৎসাসেবা সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং আইসিইউ ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তবে হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশের উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ দিনের সময় বেঁধে দেন।

এরপর তিনি রাজউক উত্তরা মডেল কলেজে যান। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হলো চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার প্রজনন রোধ করা। আড়াই কোটি মানুষের ঢাকা শহরে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করলে চলবে না, নাগরিকদেরও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা রোধ করা এবং ডাস্টবিন ও রাস্তার পাশের গাছের চারা চুরির মতো অপকর্ম রোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর তাপমাত্রা কমানো এবং পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের একটি চমৎকার পরামর্শ দেন। তিনি বলেন, প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও সবুজায়ন এই তিন ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category