• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

Link Copied !

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আজ সন্ধ্যা ৬টায় শেরপুর জেলার শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

মন্দির পরিদর্শনকালে তিনি দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। দুর্গাপূজা আমরা সবাই মিলে একসঙ্গে উদযাপন করব। দুর্গাপূজায় আইন শৃংখলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে।

তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

মন্ত্রী আরও বলেন, অতীতের নির্বাচনে জনগণের কাছ থেকে যে শতভাগ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন, সেই সমর্থন ও আস্থা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে প্রত্যাশা তাঁর রয়েছে।

তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে উৎসবকে আনন্দমুখর করে তোলার আহ্বান জানান।

এর আগে মন্ত্রী শেরপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ২০২৬ এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category