• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Link Copied !

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এটিই সর্বশেষ তৃতীয় ধাপ হিসেবে গণ্য হবে।

নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) অনুসরণ করে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

২৬ থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ৩০ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ৩০ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। চূড়ান্ত ভর্তি ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি, কিংবা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, অথবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি; তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।

যে সকল শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, তাদের নতুন করে অনলাইন আবেদন ফি (২২০ টাকা) দিতে হবে না। তবে পূর্বে নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকাল ৪টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে পূর্বের নিশ্চায়ন বাতিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী পরিস্থিতির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category