• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Link Copied !

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যার চেষ্টা হয়েছে বলে দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। মুম্বাইয়ের জুহু এলাকায় রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালালে অল্পের জন্য রক্ষা পান এই অভিনেতা। তবে গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়িচালক। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেন। তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন।

ভিডিওতে অনিল পণ্ডিতকে বলতে শোনা যায়, টাইগার শ্রফ তাদের নির্দেশনা মানছিলেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছিলেন বলে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার দায় স্বীকার করে তিনি হারমান সান্ধুর নামও উল্লেখ করেন।

ভিডিওতে ওই ব্যক্তি আরও হুমকি দেন, চলচ্চিত্রজগতের কেউ তাদের সঙ্গে সমঝোতা না করে বা সালমান খানের সঙ্গে কাজ করলে তাকে হত্যা করা হবে। সালমান খান লরেন্স বিষ্ণোই ও বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইলে তার পরিবারের কাউকেও ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। এমনকি সালমানের পোষা কুকুরদেরও রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের কারাগারে রয়েছেন। এর আগে একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে তার গ্যাং। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমানের সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের কথা সামনে এসেছে। ২০২৩ সালে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানিয়েছিল, বিষ্ণোইয়ের হত্যার পরিকল্পনায় থাকা ১০ জনের তালিকায় শীর্ষে ছিলেন সালমান খান।

টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনা এমন সময়ে ঘটল, যখন সালমান খানের সঙ্গে সম্পর্কের কারণে এর আগেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকি। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।

টাইগার শ্রফ ও সালমান খান এখন পর্যন্ত কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেননি। তবে বলিউডে তাদের পারস্পরিক যোগাযোগ রয়েছে। টাইগারের বলিউডে অভিষেকের পথ তৈরিতে সালমান প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে পরামর্শ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টাইগারের বাবা জ্যাকি শ্রফও সালমানের সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

হামলার ঘটনায় একজনকে আটক করা হলেও তদন্তের পরবর্তী অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category