• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া? সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য (বিষ্ণোই গ্যাংয়ের হুমকি) জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী –

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Link Copied !

আজ সন্ধ্যা ৭টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় অবস্থানরত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের যাত্রা ও ব্যাগেজ প্রাপ্তিসংক্রান্ত অভিজ্ঞতার খোঁজখবর নেন।

মতবিনিময়কালে যাত্রীরা নতুন সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে তাঁরা স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি, জনস্বার্থে গৃহীত এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।”

মন্ত্রী আরও বলেন, যাত্রীরা তাঁকে জানিয়েছেন যে তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাঁদের লাগেজ পেয়েছেন। তবে যাত্রীরা এ সেবার মান ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। যাত্রীসেবার এ মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রিয়াদগামী ফ্লাইট স্থগিত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।

মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category