• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার মদ্যপ অবস্থায় গান, গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী! পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে(ভাড়া বাড়িতে ডিজে পার্টি) মানিকগঞ্জে সনাতনীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান দিলেন খাদ্যমন্ত্রী অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুর্গাপূজায় ১ হাজার ৮৪১ মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Link Copied !

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন।

পিওএইচএস ১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ি-সংলগ্ন আড়াইতলা ভবনে গতকাল সোমবার রাতে শুরু হওয়া এই অভিযান আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে ভাড়া বুকিং করে এসব পার্টিতে অংশ নিতেন। পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির পেতেন, ৩০ শতাংশ নিতেন তাঁর স্টাফরা।

ইলিয়াস কবির আরও জানান, সব পার্টির দুজন হোস্ট রয়েছেন ওই বাড়িতে। তাঁদের মধ্যে মাহাবুল আলম নামের একজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর বাসায় অভিযানের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category